শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

'ভালো মানুষের পক্ষে সোচ্চার হোন, না হয় তারা হারিয়ে যাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. তুহিন মালিক ।।

ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরা হুইপ শামসুল হক চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। হুইপের মতে ক্যাসিনো বন্ধ করা যাবে না, এগুলো বন্ধ করলে নাকি ছেলেরা বেকার হয়ে যাবে, রাস্তায় ছিনতাই করবে।

সাইফুল আমিন, একজন পুলিশ পরিদর্শক। পুলিশে চাকরী করলেও সবার মত তিনিও দেশের একজন নাগরিক। চাকরীর ভয় ও গডফাদারদের ক্ষমতার ভয়ে এতদিন হয়ত চুপ থেকেছেন। এবার এই পুলিশ পরিদর্শক চলমান অভিযানে সাহস পেয়ে গোপন কথা ফাঁস করে বলেন- ‘চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন।’

বিষাক্ত সাপের লেজে পা দিলেন এই পুলিশ পরিদর্শক। ব্যাস, দুর্দান্ত প্রভাবশালী হুইপের বিরুদ্ধে অভিযোগ আনার অপরাধে সেই পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে আজ বরখাস্ত করা হলো!

সেই পুলিশ পরিদর্শকের অপরাধের যেন কোন শেষ নাই! ‘শৃঙ্খলা ভংগ করেছেন’! ‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছেন’! ‘অসদাচরণ করেছেন’! তাই দয়াবান আইনে চাকরি হতে বরখাস্ত!

সরকারের চোখে এই পুলিশ পরিদর্শক ‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছেন’। কিন্তু বাস্তবে এই পুলিশ পরিদর্শক দূর্নীতিতে নিমজ্জিত পুলিশ বাহিনীর প্রতি দেশের মানুষের অন্তরে কিঞ্চিত পরিমানে হলেও শ্রদ্ধা ও সম্মান অর্জন করে গেছেন।

আসুন, আমরা ভালো মানুষগুলোর পক্ষে সোচ্চার হই। না হলে, একদিন ভালো মানুষগুলো সব হারিয়ে যাবে।

(ফেসবুক থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ