শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

যেনুবিয়া আরসালান: যিনি মুসলিম শিশুদের জন্য কলম ধরেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

যেনুবিয়া আরসালান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী একজন লেখিকা। তিনি তার আশপাশের মুসলিম শিশুদের হ্যারি পটার, মারভেল সিরিজের কমিক পড়ে বড় হতে দেখেছেন। ধীরেধীরে কীভাবে অমুসলিম-অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব শিশুদের নাজুক হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, নিজ চোখে দেখেছেন তিনি।

যেনুবিয়া আরসালানেরও সন্তান আছে। তাদের ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়েছেন। তিনি অনুভব করেছেন, তার বাচ্চাদের পড়ার মতো মুসলিম সাহিত্যের যথেষ্ট অভাব রয়েছে, যা থেকে তারা তাদের নিজস্ব বিশ্বাস, মূল্যবোধ, পরিচিতি ও সংস্কৃতির খোরাক পেতে পারে।

এই বিষয়টি তাকে উদ্বুদ্ধ করে মুসলিম শিশুদের জন্য স্বতন্ত্র শিশুসাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে কলম ধরতে। মুসলিম পটভূমির অধিকারী শিশুদের নিজস্ব গল্প নিয়ে সাহিত্য রচনার কলম ধরেন এই লেখিকা। পাকিস্তানে তার নিজের শৈশবকালীন সময়ে তার মধ্যে এই চিন্তার উদয় হয়।

যেনুবিয়া আরসালানের ভাষ্যমতে, শৈশবে, আমার পড়া বইগুলোর মধ্যে কখনোই আমি আমাকে বা আমার বিশ্বাসের প্রতিফলনকে খুঁজে পাইনি এবং সেই সময়ই তা আমাকে ধাঁধায় ফেলে দেয়। বহু বছর পর, মা হিসেবে এবং আমাদের নিজস্ব বইচক্রের শিশুতোষ বইসমূহের সংরক্ষক হিসেবে আমি এমন বইয়ের প্রচুর অভাববোধ করি যা একই সাথে সুখপাঠ্য হওয়ার পাশাপাশি আমাদের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলনকারী।

শিশুদের জন্য বই লেখার সর্বশেষ প্রচন্ড তাড়না তিনি অনুভব করেন, যখন তার আট বছরের মেয়ে তার কাছে স্কুল থেকে প্রদত্ত সৃজনশীল বাড়ির কাজ করার জন্য সাহায্য চায়। সেখানে নির্দিষ্ট কিছু চরিত্র ঠিক করে তাদের অবলম্বনে একটি গল্প তৈরির বিষয় ছিল।

তিনি বলেন, গল্পের জন্য আমি আয়েশা, আলী এবং ফাতেমা নামের চরিত্রের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সে এই নামগুলোকে তার গল্পের চরিত্রের জন্য বেমানান নাম হিসেবে নাকচ করে দেয় এবং সম্পূর্ণ ইংরেজি নামে তাদের নামকরণ করে ইংরেজ গ্রামীণ সমাজের পটভূমিতে গল্পের কাঠামোটি ঠিক করে।

সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বত্ত্বেও আরসালানের মেয়ে এনিড ব্লাইটন ও রুয়াল দালির মত লেখকদের গুনমুগ্ধ পাঠক। যেনুবিয়া আরসালান এই প্রসঙ্গে বলেন, এই বইগুলো চমৎকার এবং আমিও নিজের শৈশব থেকে এগুলো মুগ্ধতার সাথে পড়ে আসছি, কিন্তু আমাদের শিশুদের পাঠের জন্য এগুà