শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আল্লামা হবিগঞ্জীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লন্ডনে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার ইস্ট লন্ডনের মাইলেন্ডে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সভাপতি আলহাজ হাফিজ হুসাইন আহমদ বিশনাথীর সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম বলেন, হজরত মুহাদ্দিসী হবিগঞ্জী মুসলিম উম্মাহর একজন দরদী, বিচক্ষণ ও জাগ্রত অভিভাবক। হাদিস, তাফসির ও ফেকাহসহ প্রতিটি ইসলামি জ্ঞান শাস্ত্রে অগাধ পান্ডিত্যের অধিকারী এ ক্ষণজন্মা মনীষীর সুশীতল ছায়া দেশ ও জাতির উপর আল্লাহর অশেষ রহমত বলা যায়, উম্মাহর বর্তমান ক্রান্তিকালে উম্মাহর ভরসার সম্বল এমন মহান ব্যক্তিত্বের ছায়া মাথার উপর থাকা অনেক জরুরি। আমরা মনের সকল আবেগ উজাড় করে আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল আলম ও সাংঘঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল উপস্তিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাইলেন্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজির উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মইন উদ্দিন খান, সৈয়দ রফিকুল হক রফু মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সিনিয়র সহ সভাপতি হাফীজ মাওলানা ইলিয়াস আহমদ, সহ সভাপতি হাফীজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সেক্রেটারী হাফিজ জিয়াউদ্দীন, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, ট্রেজারার হাফিজ মাওলানা রশীদ আহমদ, হাফিজ আবদুস সালাম, হাজী সুহেল মিয়া।

পরিশেষে শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মার্কাজুল উলুম মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মজিদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ