মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সৌদিতে যেসব কাজ করলে শাস্তি পেতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করেছে সৌদি আরব। ৪৯টি দেশের নাগরিকরা সেখানে ভ্রমণের সুযোগ পাবেন। তবে দেশটিতে গিয়ে কী কী করতে পারবেন না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে দেশটি।

উচ্চ শব্দে গান বাজানো নিষেধ
কোনো আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না। এক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে। প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তীতে প্রত্যেক বারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে এজন্য।

যৌনতা প্রকাশ পায় এমন আচরণ
এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে যৌনতা প্রকাশ পায়। এ ধরেনের অপরাধের জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল। একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার।

নামাজের সময়ে গান বাজানো
প্রার্থনা বা নামাযের সময় কেউ গান বাজালে ১০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধে পরবর্তীতে দিতে হবে ২০০০ রিয়াল করে।

পোষা প্রাণীর বিষ্ঠা
পোষা প্রাণীর বিষ্ঠা পরিস্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য প্রথবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা, পরবর্তীতে ২০০ রিয়াল।

যত্রতত্র থুথু ও ময়লা ফেলা
নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে সেখানে থুথু ফেলা হলে ৫০০ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই কাজের জন্য ১০০০ রিয়াল গুণতে হবে।

বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন
গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ। মাশুল দিতে হবে ২০০ ইউরো। দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে।

পাবলিক প্লেসে বাধা ডিঙ্গালে
খোলা জায়গায় কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই ৫০০ রিয়ালের জরিমানা। পরবর্তীতে হবে দ্বিগুণ জরিমানা।

পাবলিক প্লেসে যথাযথ পোশাক পরা
পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সাথে যায় না এমন পোশাক পরা যাবে না। এমনকি পোশাকে ‘অপবিত্র আর অশ্লীল’ কোনো প্রতীকও থাকা চলবে না। কেউ অন্তর্বাস বা ঘুমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে। এই তিনটি ক্ষেত্রেই প্রথমবার ১০০ আর পরবর্তীতে ২০০ রিয়াল করে জরিমানা দিতে হবে।

পোশাকে নগ্নতা
পাবলিক প্লেসে আপনার পোশাকে এমন কোনো ভাষা, ছবি বà