বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

পূজায় ঢোল বাজিয়ে ভাইরাল মেয়র আতিক (ভিডিওসহ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের সাথে মিলেমিশে একাকার হলেন ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

গতকাল রাতেই রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান মেয়র। সেখানে আয়োজকদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। এরপরই সার্বজনীন এই উৎসবে শরিক হন তিনি।

ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করেন। মেয়রের ঢোল বাজানো দেখে মণ্ডবে উৎসবটা যেন আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে।

কাঁধে ঢোল ঝুলিয়ে মেয়র আতিক যেভাবে ঢোল বাজাচ্ছিলেন, দেখে মনে হবে তিনি যেন পেশাদার কোনো বাজিয়ে শিল্পী। তাকে ঘিরে নাচছিলেন সবাই। হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক।

মেয়রের ঢোল বাজানোর এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা ও নানা মন্তব্য।

ভিডিওটি দেখুন :

https://www.facebook.com/kalerkantho/videos/674426246400444/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ