মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

শিক্ষকদের জন্য শায়খ আলী তানতাভী রহ.-এর ৩ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহিউদ্দীন ফারুকী  ।।

পরিচিত অনেকেই গত কয়েক বছরে শিক্ষকতায় আত্মনিয়োগ করেছেন। এবছরও অনেকে তাদের শিক্ষকতার জীবন শুরু করেছেন। এ জাতীয় নবীন সকল শিক্ষকই একজন আদর্শ শিক্ষক হতে চান। শিক্ষকতার অঙ্গনে সফল হতে চান। তবে কিভাবে এ সফলতা ধরা দিবে তা অনেকেরই অজানা।

একজন আদর্শ শিক্ষক হতে হলে কী করতে হবে, কীভাবে পড়াতে হবে তার অনেক কিছুই তারা জানতে চান। যদিও শিক্ষক প্রশিক্ষণ প্রদানে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে এবং দেশে ও মদিনায় শিক্ষকতায় আমার ছাত্রদের নিকট থেকে সফলতার সাক্ষ্য পেয়েছি তারপরও আমি এখনও নবীন। এ পথে কেবল মাত্র আমার যাত্রা। তাই শিক্ষকতায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সফল হয়েছেন এমন একজন আদর্শ ও সফল শিক্ষকের কয়েকটি দিকনির্দেশনা তুলে ধরছি।

শায়খ আলী তানতাভী রহ.। দীর্ঘ জীবন শিক্ষকতা করেছেন। ছাত্রদের পড়িয়েছেন প্রায় একষট্টি বছর। তিনি ছিলেন একজন সফল শিক্ষক। এটা তার নিজের কথা নয়, বরং তার এ দীর্ঘ জীবনের ছাত্রদের সাক্ষ্য। এ সফলতার পেছনে মূল তিনটি কারণ তিনি তার আত্মজীবনিমূলক প্রসিদ্ধ গ্রন্থ ‘জিকারায়াতে’ উল্লেখ করেছেন।

এক. একজন শিক্ষক যা পড়াবে তা অবশ্যই ভালোভাবে আত্মস্থ করে নিবে। সে বিষয়ে ভালো করে পড়াশোনা করে নিবে। তার হাতের কাছে সংশ্লিষ্ট বিষয়ে যা পাবে তা পড়ে সে বিষয়ে একটি মজবুত ধারণা তৈরি করবে। শুধু দারসি কিতাব বা সিলেবাসের কিতাবের উপর কোনভাবেই নির্ভর থাকা চলবেনা। এতো হলো প্রাথমিক বা মাধ্যমিক স্তারের কথা। শিক্ষক যদি হয় উচ্চ স্তরের তাহলে শুধু দারসী বা সিলেবাসের কিতাবের উপর ক্ষান্ত থাকা কোনক্রমেই বৈধ হবেনা। যে এমনটি করে বা করবে তাকে সর্বোচ্চ প্রাইমারীর শিক্ষক বলা চলে।

দুই. যে বিষয়ে পাঠদান করবে তা ছাত্রদের বুঝাতে সর্ব প্রকার ব্যবস্থা গ্রহন করবে। যদি কোন বিষয় একভাবে বললে বুঝে না আসে তাহলে ভাষার ধরণ পরিবর্তন করে বলতে হবে যেন ছাত্ররা বুঝতে সক্ষম হয়। এতে করে বইয়ের ভাষা তার সামনে থাকলেও বিষয়টি তার মাথায় সহজে ঢুকে যাবে।

তিন. একজন সফল শিক্ষককে অবশ্যই স্বাভাবিক হতে হবে। সত্যবাদি হতে হবে। কোন কিছুতেই গোজামিল দেয়া একজন আদর্শ শিক্ষক বা সফল শিক্ষকের কাজ নয়। অতএব যদি কোন বিষয় জানা না থাকে তাহলে অকপটে ছাত্রদের বলে দিবে ‘আমি জানি না’। আর যদি কোন তথ্য প্রদানে বা কোন কিছু বুঝাতে কখনো ভুল হয়ে থাকে তাহলে তা গোপন না করে ছাত্রদের বলে দেয় যে আমি ভুল করেছিলাম।

লেখক: পরিচালক, মারকাজুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ। 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ