মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আবরার হত্যার বিচার দাবিতে একাই আন্দোলনে চবি ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ হাতে লিখে এনেছেন প্লাকার্ড। তাতে লেখা ‘আমি কোনো দল করি না, আমি রাষ্ট্রদ্রোহি নই, যে কোনো বিষয়ে আসুন, বসুন, কথা বলুন কিন্তু রাগারাগি মারামারি বন্ধ করুন। আমার ভাই আবরার হত্যার বিচার চাই।’

এছাড়া ‘আমাকে মারুন, বাংলাদেশই মরবে’, ‘আবরার তো নেই, আমিও না হয় গুম হব, ‘আমি আমার বাকস্বাধীনতা চাই’ প্রভৃতি লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখা যায় তার হাতে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১১টা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে একাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ।

খালেদ সাইফুল্লাহগণমাধ্যমকে বলেন, কেউ আন্দোলন করুক আর নাই করুক। আমার মনে হয়েছে এই হত্যার বিচার চাইতে হবে। তাই নিজে প্লাকার্ড নিয়ে আমার ভাই আবরার হত্যার বিচার চেয়েছি। আমরা যদি এখন থেকে তীব্র প্রতিবাদ না জানায়, আগামী দিনে আমি, আপনি আবরারের মতো খুন হবো।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম  বলেন, খালেদ সাইফুল্লাহ নিজেই প্লাকার্ড নিয়ে আবরার হত্যার বিচার চেয়েছেন। পরে আমরা গিয়ে তাকে বুঝাই, এ ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেফতার করেছে, দোষীদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তিনি কিছুক্ষণ অবস্থান করার পর চলে যান।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ