মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

উমারের সঙ্গে দারুল উলুম দেওবন্দের কোন সম্পর্ক নেই: আল্লামা নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে নিহত আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা অসিম উমারের সঙ্গে দারুল উলুম দেওবন্দের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কয়েকটি মিডিয়া দারুল উলুম দেওবন্দকে বদনাম করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা আল কায়েদা নেতা অসিম উমারকে দারুল উলুম দেওবন্দের ছাত্র বলে মিথ্যে সংবাদ প্রচার করে দারুল উলুমের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেওবন্দ মাদরাসার মুহতামিম মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে তার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের শুরু থেকে আল কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) নেতৃত্ব দিচ্ছিলেন উমার। গত মঙ্গলবার মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে এ আল কায়েদা নেতা নিহত হন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে তাকে দারুল উলুম দেওবন্দের ছাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মুফতি আবুল কাসেম নোমানী জানান, মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে আল কায়েদার নেতা উমর ১৯৯১ সালে দারুল উলুমে পড়াশোনা করেছে। এই সংবাদ প্রচারের পর থেকে বিভিন্ন মিডিয়ার লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করি। এ ব্যাপারে অনুসন্ধান করলে জানতে পারি, ১৯৯১ সালে উমর দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিল না। সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সূত্র: ইসলামিক মিডিয়া, দেওবন্দ

আরএম/