মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইউনিয়ন পর্যন্ত নিরাপদ খাবার পানি সরবরাহে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকদের নিরাপদ পানি নিশ্চিতে সরকার সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াসা রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে শতভাগ নিরাপদ পানি দিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) হোটেল সোনারগাঁ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা পানি শোধনাগার প্রকল্প, সাভারের তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড এর উদ্বোধন ও রুপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর উম্মোচন করেন প্রধানমন্ত্রী।

সে সময় শেখ হাসিনা আরও বলেন, পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। ভূগর্ভস্থ পানি উত্তলন করার ফলে নানা ধরণের সমস্যা দেখা দিচ্ছে। এ জন্য ভূ উপরস্থ পানি যাতে ব্যবহার হয় তার পদক্ষেপ নেয়া হয়েছে।পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করা হবে। বস্তিবাসীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য ফ্ল্যাট করা হচ্ছে। তবে তাতে ভাড়া দিয়ে থাকতে হবে। যা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে দিতে পারবেন।

নদী দূষণমুক্ত করার পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। কিন্তু নদীগুলোতে নাব্যতা সংকটসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। ফলে, তা মানুষের জীবনের ওপর প্রভাব ফেলছে। নদী রক্ষায় ড্রেজিং করা হচ্ছে। এক্ষেত্রে ইরিগেশন প্ল্যান্ট বাস্তবায়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত সেবা শহর থেকে গ্রামে পৌঁছে দিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। প্রযুক্তির সেবা সহজ করতে সরকার আরও একটি স্যাটেলাইট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ