মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অছাত্র ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাফতরিক কাজ নেই তাদেরকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র এবং সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার স্থানও বটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর তুলনায় বর্তমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি খুবই ছোট।

এমতাবস্থায়, ক্লাস চলার সময় অর্থাৎ সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত দর্শনার্থী, বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাফতরিক কাজ নেই তাদেরকে ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে উপস্থিত না থাকার জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ