রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

ইসরায়েলি বাহিনীর কঠোর তল্লাশি সত্ত্বেও আল আকসায় অর্ধলক্ষ মুসল্লির জুম্মা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা  ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসায় অন্তত অর্ধলক্ষ মুসল্লি জুম্মা আদায় করেছেন আজ।

শুক্রবার (১১ অক্টোবর) মসজিদে প্রবেশের ক্ষেত্রে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কঠোর বাধা এবং তল্লাশি সত্ত্বেও সেখানে প্রায় ৫০ লক্ষ ফিলিস্তিনি মুসল্লি জুম্মা আদায় করেন।

পূন্যময়ী নগরী জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদে জুম্মার নামাজ আদায় করতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে মুসল্লিদের সমাগম ছিল চোখে পড়ার মতো। মসজিদ এবং মসজিদের বিরাট আঙিনায় সংগ্রামী মুসল্লিগণ নামাজে অংশ নেন।

জেরুসালেমের ধর্মীয় তথ্যকেন্দ্রের মতে, আল আকসার প্রতিটি ফটকে সন্ত্রাসবাদী ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সৈন্যরা শুক্রবারকে কেন্দ্র করে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। পরিচয়পত্র অনুসন্ধানের পরে মুসল্লিদের প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে আগে থেকেই ৪০ বছরের কম বয়সী যুবকদের আল আকসায় প্রবেশে বাধ্যবাধকতা জারি করা আছে। তারপরও ভোর থেকেই ফিলিস্তিনি মুসলিমরা দূরদূরান্ত থেকে আল আকসায় জুম্মা আদায় করতে সমবেত হন।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ