শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাসে বসছে সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ছাত্রাবাসে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ছাত্রাবাসের প্রভোস্টদের রাতে ক্যাম্পাসে অবস্থানও বাধ্যতামূলক করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রাবাসের প্রভোস্টদের সঙ্গে চবি’র ভারপ্রাপ্ত উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে উপাচার্য ড. শিরীন আকতার বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের যেসব প্রভোস্টরা রাতের বেলায় ক্যাম্পাসে থাকবেন না, তাদের দায়িত্বে রাখা হবে না। সুনির্দিষ্ট কারণে কেউ থাকতে না পারলে আবাসিক শিক্ষককে এ দায়িত্ব পালন করতে হবে। আবাসিক শিক্ষকদের ২৪ ঘন্টায় হলের কাজের তদারকি করতে হবে।

উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছি। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে বিশেষ নজর দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চলতি মাসে ভর্তি পরীক্ষা শুরুর আগেই ছেলেদের সব আবাসিক ছাত্রাবাসের ফটকে সিসি ক্যামেরা লাগানো হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে আলোচনা হয়েছে বৈঠকে।

পরে এ.এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার উপাচর্যের সঙ্গে প্রভোস্টদের মতবিনিময় সভা হয়েছে। সভায় উপাচর্য সকল হলে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল ও শিক্ষার পরিবেশ তদারকির করার নির্দেশ দিয়েছেন।

তখন প্রভোস্টরাও বলেছেন, হলে বেশি সময় দিয়ে আরো নিবিড়ভাবে শিক্ষার্থীদের দেখা শোনা করা হবে, যাতে হলে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ