বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যটির গভর্নর।

লস অ্যাঞ্জেলেসের স্যাডেলরিজ এবং রিভারসাইড কাউন্টির স্যান্ডালউড দাবানলের মাত্রা দ্বিগুণ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের প্রায় ১ লাখ বাসিন্দাকে।

অনেক এলাকায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে অন্ধকারে রয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

বিদ্যুত ঘাটতির জন্য প্রায় ২শ কোটি ডলার ক্ষতি গুণতে হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

বর্তমানে ক্যালিফোর্নিয়ায় সক্রিয় আছে ৬টি দাবানল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে লস অ্যাঞ্জেলেসের স্যাডেলরিজ দাবানল।

এর ফলে বন্ধ করা হয়েছে দুই শতাধিক হাইওয়ে। রিভারসাইড কাউন্টির স্যান্ডালউড দাবানলে পুড়েছে ৮২৩ একর এলাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ