শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, আদর্শিক উন্নয়নে চারিত্রিক পরিবর্তন ঘটাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির হযরত মাও. মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্রদের নৈতিকতার উন্নয়ন ঘটানো সম্ভব নয়। বরং আদর্শিক শিক্ষার মাধ্যমে সাম্প্রতিক ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকান্ড থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তিনি বলেন, বাবা-মা স্বপ্ন দেখেন তাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাই তাদের স্বপ্ন কফিনে করে বাবার কাঁধ ভারি করে তুলেছে।

শনিবার জাতীয় শিক্ষক ফোরাম-এর ‘বিশ্বায়নের যুগে ছাত্র-শিক্ষক সম্পর্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির আলোচনায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির হযরত মাও. মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন।

অধ্যাপক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল এ বি এম জাকারিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাও. অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়া-লেখার পরিবেশ নষ্ট করছে ছাত্র নামের একদল সন্ত্রাসী বাহিনী। ওদের মদদ দিচ্ছে সরকার দলীয় লিডাররা। বাবা-মা সন্তানের লাশ বহন করতে চায় না। তারা চায় তাদের সন্তান মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির খেদমত করুক।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের সাবেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খাঁন। তিনি বলেন, দেশে দলীয় রাজনীতি সৃষ্ট ‘দায়মুুক্তির সংস্কৃতি’ আমাদের আরো বর্বর অসভ্য করেছে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মাও. হুসাইনুল বান্না, ইস্ট- ওয়েস্ট ইউনিভার্সিটি এর গবেষণা ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাইহান, বিজিএমইএ ইউনিভার্সিটি এর সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ আব্দুর রকিব।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান, সহ-সভাপতি মুফতী দেলোয়ার হোসেন সাকী, প্রিন্সিপাল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যà