বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১, আহত ১০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০৮ জন।

বাসটির যাত্রীরা ভারতের সিন্ধুপালচৌকো থেকে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দাসিন উদযাপনের জন্য কাঠমাণ্ডুতে আসছিলো। নেপালের স্থানীয় কর্মকর্তা গোমা দেবী চেমজং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীবহন করা বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ৫০ মিটারেরও বেশি গভীর খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো পাঁচজনের। এছাড়া আহত ১০৮ জনের মধ্যে ৩৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে নেপালের হাইওয়েগুলোতে প্রায়শই ছোট-বড় দুঘর্টনা ঘটে। বিশেষ করে উৎসবের মৌসুমে চলাচল বৃদ্ধি পেলে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ