রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

কাশ্মীর ইস্যু: মোদি-জিনপিং বৈঠকে কী হলো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনাই করেননি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে সন্ত্রাস ও উগ্রবাদকে চীন এবং ভারতের অভিন্ন চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবিলার অঙ্গীকার করেছেন এই দুই নেতা।

দু'দিনের ভারত সফরের দ্বিতীয় দিন তামিল নাড়ুর মমল্লমপুরমের ফিশারম্যান কভ রিসোর্টে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং।

দুই দেশের সীমান্ত সমস্যা, সন্ত্রাসবাদ বিষয়ে আলোকপাত করেন তারা। তবে এদিনও কাশ্মীর নিয়ে তাদের মধ্যে কোনেরা আলোচনা হয়নি। কৌশলে দুই নেতাই চীনের হংকং ও ভারতের কাশ্মীর পরিস্থিতি এড়িয়ে যান বলে জানায় গণমাধ্যম।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘আমাদের মধ্যে বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীন ভারতের সম্পর্ক আরো দৃঢ় করতে আমাদের আরো পরিকল্পনা রয়েছে।’

যদিও গত সপ্তাহে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যুতে দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছিলেন শি জিনপিং। চীনের এ বক্তব্যের পরই কাশ্মীর ইস্যুকে ভার‌তের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ বিষয়ে নাক না গলাতে সতর্ক করে দেয় নয়াদিল্লি।

চীন সফরে গিয়ে পাকিস্তান কাশ্মীর নিয়ে বারবার নালিশ জানানো সত্ত্বেও, জিনপিংয়ের এমন আচরণ অনেকটাই অস্বস্তিতে ফেলল ইমরান খানকে, এমনটাই মনে করছেন কূটনীতিকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ