মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

উগান্ডা জাতীয় মসজিদ গাদ্দাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

পূর্বাঞ্চলীয় আফ্রিকায় বিষুবরেখার উপর অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র উগান্ডা। কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম নগরী। এ শহরে আধুনিক স্থাপত্যের ধারক উগান্ডার জাতীয় মসজিদ গাদ্দাফি মসজিদটি ২০০৬ সালে উদ্বোধন করা হয়।

লিবিয়ায় সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির উদ্যোগে এটি নির্মাণ করা হয়েছিল। পরে তার নামেই মসজিদটির নামকরণ করা হয়েছিল। গাদ্দাফির মৃত্যুর পর এর নাম বদল করা হয়।

গাদ্দাফি জাতীয় মসজিদ উগাণ্ডার রাজধানী কাম্পালার কাম্পালা হিলে অবস্থিত। এ মসজিদ উগাণ্ডা তথা পূর্ব আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ। ২০০৬ সালে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলেও আনুষ্ঠানিকভাবে এটি ২০০৭ সালে চালু করা হয়।

গাদ্দাফি মসজিদে একসাথে ১৫০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। উগান্ডায় অনেক মসজিদ রয়েছে কিন্তু এটিই একমাত্র গগনচুম্বী মসজিদ।

গাদ্দাফি মসজিদ লিবিয়ার পক্ষ থেকে উগান্ডার মুসলিম জনসংখ্যার জন্য উপহার স্বরুপ ছিল বলে এ নামকরণ করা হয়েছিল। এ মসজিদের এক অংশে উগান্ডা মুসলিম সুপ্রিম কাউন্সিল এর প্রধান কার্যালয় অবস্থিত। সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ