রকিব মুহাম্মদ ।।
আম্মানে অবস্থিত জর্ডানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য রয়েল ইসলামিক স্ট্যাটিজিক স্টাডিজ সেন্টার’ প্রতি বছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হানড্রেড মোস্ট ইনফ্লুনসিয়াল মুসলিমস’ শিরোনামে সারাবিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করে থাকে। দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া ও জরিপ পরিচালনার মাধ্যমে তারা এই তালিকা তৈরি করে। এ তালিকাটি ৫০০ মুসলিম নামেও পরিচিত। সে ধারাবাহিকতায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের প্রকাশনায় বিশ্বের সর্বাধিক প্রভাবশালী সেরা ১০জন মুসলিম তারকার তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন সংক্ষেপে জেনে নেই তাদের নির্ঘণ্ট ও পরিচয়-
১. হাশিম আমলা
![]()
হাশিম মোহাম্মদ আমলা। নাটাল প্রদেশে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি প্রথমদিকে ব্যাটিং করেন এবং মাঝে মাঝে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। আইসিসি প্লেয়ার র্যাঙ্কিংয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট- উভয় বিভাগে বিশ্বের ১নং ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত এই ক্রেকেটার। তার মুখভর্তি ঘনকালো লম্বা দাড়ি মুসলিমদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। হারাম থেকে বেঁচে থাকতে এবং হালাল পণ্য ব্যবহার করতে ভক্তদের উদ্বুদ্ধ করেছেন সবসময়। এস কারণে অনেকসময় বর্ণবাদের শিকার হলেও পিছু হটেননি তিনি। সবসময় নিজেকে একজন মুসলিম হিসেবেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। এছাড়াও বিশ্বজুড়ে মুসলিম যুবকদের আইডল মানা হয় আমলাকে।
২. মোহাম্মদ আসফ

মোহাম্মদ আসাফ ফিলিস্তিনের মানুষ একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তার গানে ফিলিস্তিনের জাতীয়তাবাদ এবং মুসলিমদের দু:খ-দুর্দশার কথা শোনা যায়। তিনি জনপ্রিয় টিভি প্রোগ্রাম ‘আরব আইডল ২০১৩’ সালে প্রথম স্থান অর্জন করেছিলেন। (Raise Your Keffiyeh) নামে ফিলিস্তিনের জাতীয়তাবাদী একটি গান গেয়ে তিনি বিশ্বব্যাপী মুসলিমদের নজড় কাড়তে সক্ষম হয়েছেন। তাকে ফিলিস্তিনি যুবকদের কণ্ঠস্বর বলা হয়ে থাকে। ফিলিস্তিনি ন্যাশনাল অথরিটি কর্তৃক তাকে সংস্কৃতি ও কলা বিষয়ক রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করা হয়েছে।
৩. মোহাম্মদ ফারাহ
![]()
এখন পর্যন্ত সর্বাধিক সফল ব্রিটিশ ক্রীড়াবিদ। ফারাহ à§