বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইসিটি আইনে খালেদার এপিএসসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সাংবাদিক নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় খালেদা জিয়ার এপিএসসহ ১২২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা হয়েছে।

গতকাল সোমবার রমনা থানায় মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য কামরুল ইসলাম ভূঁইয়া। মামলা নম্বর ১০।

পুলিশ জানিয়েছে, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস সামসুল আলম ও মুন্নী চৌধুরীসহ ১২২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সামসুল আলম ও মুন্নী চৌধুরী তাদের ফেসবুক আইডি থেকে শাবান মাহমুদসহ দেশবরেণ্য সাংবাদিকদের বিরুদ্ধে আজেবাজে, কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। একই আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ