বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আফগানিস্তান নির্বাচনে হামলায় নিহত ৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে বিদ্রোহীদের হামলায় ৮৫ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানায় নির্বাচনে ৮৫ জন নিহত ও আরও ৩৫৫ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার সত্যতা পাওয়া গেছে।

বিদ্রোহীরা আফগান ভোটারদের নির্বাচন থেকে দূরে থাকার সতর্ক করে জনসমক্ষে বিবৃতি দিয়েছিল এবং তাদের যোদ্ধাদের নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর পাশাপাশি সংগঠকদের আক্রমণ করার নির্দেশ দিয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের কারণে ২ প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এবং গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাষ্ট্রপতি আশরাফ ঘানির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন।

নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনে ২৬ হাজারের বেশি বায়োমেট্রিক মেশিন ব্যবহার করা হয়েছে।

এসব মেশিন থেকে তথ্য সার্ভারে স্থানান্তরের সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ফলাফল প্রকাশে সময় লাগছে। চলতি মাসের শেষ নাগাদ ফলাফল প্রকাশ করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ