বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন গ্যাস সংযোগের দিন শেষ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাস সংযোগের দিন শেষের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর  কোনো নতুন সংযোগ হবে না।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘নতুন বাড়ি-ঘর করবে, কিন্তু গ্যাস সংযোগের জন্য বসে আছে, ইটস নট রাইট (এটা ঠিক নয়)।

গ্যাস সংযোগ আপনারা আগামীতে পাবেন না, এটা ধরে নেন। আমরা সিলিন্ডারে যাচ্ছি, এখান থেকে আর বোধহয় ফেরার পথ নেই। আমরা সিলিন্ডারে যাবই যাব। সুতরাং সিলিন্ডার ব্যবহারে যাতে লোকজন উৎসাহী হয়, এটা আমাদের দেখতে হবে।’

সভা শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সরকারি বাসভবনবরাদ্দ পাওয়ার পরও কেউ বাসায় না উঠলে একটা নির্দিষ্ট সময় পরে তার বরাদ্দই বাতিল করে দেয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যদি কেউ বাসায় এলটমেন্ট পেয়ে না ওঠেন,– একটা নির্দিষ্ট সময়ের পরে তার বরাদ্দই আমরা বাতিল করে দেব।’

নতুন সরকারি ভবন নির্মাণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সব সরকারি ভবন যত হবে, তাতে নেট বা মশারি দিতে হবে। এটা নতুন আইডিয়া। ডেঙ্গু ও অন্য সবকিছুর আক্রমণ থেকে বাঁচার জন্য এটা করতে হবে।’

‘এখন থেকে যত ঘর হবে, নিচতলায় গাড়ি চালক ও তাদের সহায়কদের মৌলিক সুযোগ-সুবিধা যেমন টয়লেট, বসা, খাওয়া, গল্প করা, নামাজের ব্যবস্থা– এসব সুযোগ-সুবিধার জন্য জায়গা রাখতে হবে।’ সব সরকারি বাসভবনের নিচে এ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

সরকার যেসব ফ্ল্যাট বানাচ্ছে, সেগুলোয় ময়লা ডিসপোজের জন্য আধুনিক, স্বাস্থ্যসম্মত ও ইউজফুল ডিসপোজাল সিস্টেম রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজকের একনেক সভায় আরও দুটি মেট্রোরেলের লাইন নির্মাণের প্রকল্প (মাস র‍্যাপিড ট্রানজিট বা এমআরটি) অনুমোদন দেয়া হয়। এর মধ্যে একটি হাতিরঝিলের পাশ দিয়ে যাবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাতিরঝিলের পাশ দিয়ে যে এমআরটি যাবে, খুব সতর্ক থাকতে হবে, হাতিরঝিলের সৌন্দর্য যাতে নষ্ট না হয়। হাতিরঝিলের যে সৌন্দর্য আমরা তৈরি করেছি, তাতে যেন কোনো বিঘ্ন না ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে এ লাইন হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ