[সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো তৃতীয় পর্ব]
আজও মনে পড়ে কিশোরমনে দাগ কাটা উস্তাদদের অবদানের কথা। মূলত আমার জীবনে সব উস্তাদের ইহসানই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে কারি সোহরাব সাহেব, মাওলানা রহমতুল্লাহ সাহেব, মাওলানা কারি বেলায়েত সাহেবের কথা উল্লেখ করেছি। তাদের অবদান অনেক।
কামরাঙ্গীচরে আসার পরে যিনি আমাদেরকে নেগরানি করতেন, যাঁর কাছে আমাদের একটা কিতাব পড়ার সুযোগ হয়েছে, তিনি মাওলানা আবদুল হক সাহেব। তাঁকে কামরাঙ্গীচরে ‘ময়মনসিংহের হুজুর’ বলা হতো। তিনি এখন ময়মনসিংহ বড় মসজিদের খতিব এবং হাফেজ্জি হুজুরের খলিফা। তাঁর নেগরানি বা তত্ত্বাবধানের যে স্মৃতি, এটা এখন বুঝি আমার উপরে বিশাল প্রভাব ফেলেছে।
আমার ভেতরে একটু চটপটে, প্রভাবিত হওয়া, দুষ্টুমি করা এজাতীয় স্বভাবগুলো ছিল। তাঁর কঠিন নেগরানির কারণে এই জায়গাগুলোতে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আর উস্তাদ হিসেবে হজরত মাওলান আজীমুদ্দিন সাহেব-বাঁশবাড়িয়ার হুজুর; হজরত মাওলানা আবু তাহের মেসবাহ সাহেব-আদীব হুজুর; হজরত মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেব বরিশালি হুজুর; হজরত মাওলানা বশির সাহেব; হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব; হজরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরি হুজুর রহ; হজরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব খুলনাবি রহ. বিশেষভাবে প্রভাবিত করেছেন।
আর ফরিদাবাদ মাদরাসায় মাওলানা মতিউর রহমান সাহেব; মাওলানা বশীরুদ্দিন সাহেব একজন হুজুর ছিলেন; এখন সম্ভবত তিনি নরসিংদীর দত্তপাড়া মাদরাসার শায়খুল হাদিস, এসব মানুষের বড় প্রভাব ছিল। অপরদিকে লালবাগে শেষ দুই বছর যারা যারা হাদিস পড়িয়েছেন প্রত্যেকেরই অবদান ও প্রভাব ছিল গুরুত্বপূর্ণ।
হজরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সঙ্গে যোগাযোগটা তখনই গড়ে ওঠে। বিভিন্ন দরসের বিষয়গুলোকে নোট করে লেখা বানিয়ে পত্রিকায় ছাপিয়ে তাঁকে দেখাতাম। তখন ‘আজাদ’ পত্রিকা অফিসটা ছিল লালবাগের কাছে। এটা আমার একটা মজার ব্যাপার ছিল। কিতাবের কোনো একটা অধ্যায় শুরু হলে ভূমিকা হিসেবে আমিনী সাহেব যে আলোচনা করতেন; বা হজরত মাওলানা আবদুল হাই সাহেব, যিনি এখনও হায়াতে আছেন; তাদের আলোচনা