বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় তদারকিতে আইনের বাইরে না যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন। সাক্ষাৎশেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রতিনিধিদলটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয় তদারকি ও অনুমোদন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আইনের বাইরে যাওয়া যাবে না, কঠোরভাবে আইন অনুসরণ করতে হবে।আইন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিএটিসির মতো একটি প্রশিক্ষণ একাডেমি চান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

দেশে সরকারি বেসরকারি মিলে এখন ১৫৫টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান ইউজিসির জনবল বাড়ানোর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন।

ইউজিসি কঠোরভাবে বিদ্যমান আইন-কানুন অনুসরণ করছে উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, এক্ষেত্রে কাউকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ