শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ইউনানী চিকিৎসার আধুনিকায়নের পথিকৃৎ হাকীম মুহম্মদ সাঈদ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইদ আহমদ ।।

ইউরোপীয় এ্যালোপ্যাথিক চিকিৎসার এই আগ্রাসনের যুগে মুসলিম ঐতিহ্যের ধারক ইউনানী চিকিৎসা-শাস্ত্রকে যিনি তার নিরলস সাধনা ও কর্মপ্রচেষ্টা দ্বারা আধুনিক বিশ্বে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন তিনি হলেন পাক-ভারত উপমহাদেশের স্বনামধন্য চিকিৎসক হাকীম মুহম্মদ সাঈদ রহ.।

১৯২০ সালের জানুয়ারী মাসে দিল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। দু’বছর বয়সে পিতার স্নেহহছায়া থেকে তিনি বঞ্চিত হন এবং বড় ভাইয়ের তত্ত্বাবধানে প্রতিপালিত হন। শুরুতে তার মুখে প্রচণ্ড রকমের জড়তা ছিলো। প্রবল ইচ্ছাশক্তি ও লাগাতার মশক-অনুশীলনের মাধ্যমে তিনি জন্মগত এই ত্রুটি থেকে মুক্তি লাভ করেন।

তখন থেকেই তার অদম্য ইচ্ছাশক্তি ও ‘দৃঢ় প্রতিজ্ঞতা’র বিষয়টি সবার সামনে আসে এবং মানুষ বুঝতে পারে, বড় কিছু একটা করার জন্যই পৃথিবীতে তার আগমন। পিতা দিল্লীতে হামদর্দ নামে যে চিকিৎসা প্রতিষ্ঠান রেখে গিয়েছিলেন, দু’ভাই মিলে সেটিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় আত্মনিয়োগ করেন। মূলত দু’ভাইয়ের অপরিসীম ত্যাগ ও সাধনার কল্যাণেই বিভাগপূর্ব ভারতে হামদর্দ এর নাম ছড়িয়ে পড়ে।

পকিস্তানের প্রতিষ্ঠালগ্ন পর্যন্ত হামদর্দ এশিয়ার বৃহত্তম ঔষধি প্রতিষ্ঠানের পরিচিতি অর্জন করেছিলো। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি তার ব্যবসা-বাণিজ্য ও সচ্ছল আয়েশী জীবনের মোহ ত্যাগ করে, সর্বোপরি ভারত সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে করাচি চলে আসেন। দিল্লীতে তিনি বিলাসবহুল গাড়ীতে আরোহণ করতেন, অথচ করাচিতে পায়ে হেঁটে রূহ আফজা শরবত বাজারজাত করার চেষ্টায় তাকে নামতে হয়েছিলো।

ইউনানী চিকিৎসাকে তার প্রাপ্য অবস্থানে অধিষ্ঠিত করা ছিলো হাকীম সাঈদের একমাত্র মিশন। হামদর্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ছিলো এই মিশনের পথে প্রথম জোরালো পদক্ষেপ। কিন্তু যত সহজে বলা হলো তত সহজ ছিলো না বিষয়টি। পদে পদে তাকে এমন সব প্রতিকূলতা ও জটিলতার মোকাবেলা করতে হয়েছিলো যা কল্পনা করলেও অবাক লাগে যে, কোন রকম সরকারী পৃষ্ঠপোষকতা ছাড়া একজন মাত্র মানুষের পক্ষে কীভাবে তা সম্ভব হয়েছিলো!

তার আরেকটি বড় পদক্ষেপ হলো হামদর্দ তিব্বিয়া কলেজ প্রতিষ্ঠা। এটি ছিলো ইউনানী চিকিৎসার আধুনিকায়নের ক্ষেত্রে অতি সাহসী একটি পদক্ষেপ। এà¦