মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট বিজ্ঞান অনুষদভুক্ত এবং ‘খ’ ইউনিট চারুকলা অনুষদভুক্ত।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) আনুষ্ঠানিকভাবে এ দুই ইউনিটের ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ও ২৮ সেপ্টেম্বর (অংকন) পরীক্ষা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ