শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ক্রিকেটাররা চাইলে বিকেলেই আলোচনায় বসবে বিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ক্রিকেটে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় যেকোনো সময় ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয়েছে বিসিবির। তামিম আমাদের জানিয়েছে ক্রিকেটারদের বা সতীর্থদের সঙ্গে কথা বলে জানাবে। তারা যখন জানাবে তখন বসব, যদ্দুর জানি তারা বিকেলে বসবে। যেখানেই বসতে বলবে আমরা রাজি।

এর আগে গতকাল দুপুরে বিসিবির সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কেউ ফোন ধরছেন না।

এর আগে সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। দাবিগুলো একে একে পড়ে শোনান ১১ ক্রিকেটার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ