সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ম লঙ্ঘনের অভিযোগে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। এ কথা জনিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব সম্প্রতি গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন। তবে জাতীয় দলের চুক্তি অনুযায়ী, খেলোয়াড়রা বোর্ডের পূর্ব অনুমোদন ছাড়া কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না।

এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না। আমরা সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। তাকে নিয়ম লঙ্ঘনের একটা ব্যাখ্যা দিতে হবে। আমরা এ বিষয়ে কাউকে ছাড় দিতে পারি না।’

তিনি আরও বলেন, গত ২৩ অক্টোবরের নতুন চুক্তি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে গ্রামীণফোন এবং সাকিবের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে বোর্ড।

সম্প্রতি ১৩ দফা দাবি আদায়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। তিন দিন পর বিসিবি জানায়, তারা বেশিরভাগ দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিসিবি অধিকাংশ দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা। সেই ধর্মঘটে সর্বাগ্রে ছিলেন সাকিব।

ক্রিকেটারদের ধর্মঘটের সময় গ্রামীণফোন সাকিব আল হাসানকে তাদের নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ