শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিসিবি সব সময় সাকিবের পাশেই আছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল হাসানকে শাস্তি দিলে সরকারের তরফ থেকে খুব বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজারবাইজান সফর নিয়ে গণভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব সময়ই সাকিবের পাশে আছে এবং থাকবে। ওর (সাকিব) যেটা উচিত ছিল তা হলো সাথে সাথেই জানিয়ে (আইসিসিকে) দেয়া। ও সেখানেই ভুলটা করেছে। এটা সে খুব একটা গুরুত্ব দেয়নি।

‘আপনারা জানেন, আইসিসি যদি একটা ব্যবস্থা নেয় তাহলে আমাদের আসলে তেমন কিছু করার থাকে না। তারপরও সে আমাদের ছেলে, সে হয়তো একটা ভুল করেছে তবে বুঝতেও পেরেছে। সেক্ষেত্রে বিসিবি তার পাশেই থাকবে। তবে আমাদের আসলে তেমন কিছু করার নেই এখানে।’

উল্লেখ্য, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করার দায়ে নিষিদ্ধ হয়েছে সাকিব। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সাথে সাথেই অবশ্য প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তবে নিয়ম মতো বিষয়টি আইসিসি বা আকসুকে জানননি সাকিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ