শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি মেসের নিজ কক্ষ থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর খানকা শরীফ এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ফিরোজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও মেসের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ফিরোজ অনেক সময় ধরে রুম থেকে বের হচ্ছিল না। ডাকাডাকির পরেও সাড়া না দিলে বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙে ফিরোজকে উদ্ধার করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয়া ও ঝুলন্ত অবস্থায় ফিরোজের লাশ পাওয়া যায়।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফিরোজের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তার বাসায় খবর দেয়া হয়েছে। আজ ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, খবর পেয়ে দুজন সহকারী প্রক্টরসহ ঘটনাস্থলে যাই। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ