শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

'প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদরাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম কামিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদরাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দেশের প্রাচীনতম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসা র শিক্ষক কাউন্সিলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এ সময় কোনো অবস্থাতেই জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত কোনো ছাত্র সংগঠনের কার্যক্রম মাদরাসা য় চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সুজন।

তিনি মাদরাসার কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার খোঁজ নেওয়ার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য তাদের রক্তের গ্রুপ ডাটাবেইজে সংরক্ষণ করার অনুরোধ জানিয়ে সুজন বলেন, এতে করে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মানবিক মূল্যবোধে নিজেদের নিয়োজিত করতে পারবেন।

তিনি মাদরাসার শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার আগে স্পেশাল কোচিং করানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং যারা মেধাবী শিক্ষার্থী তাদের জন্য প্রয়োজনে বাইর থেকে শিক্ষক এনে কোচিং করানোর প্রস্তাব দেন।

মাদরাসা থেকে পাস করে যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজে সুযোগ পাবে তাদের প্রাথমিকভাবে ভর্তির টাকাও মাদরাসা থেকে দেওয়ার ঘোষণাও দিয়েছেন দারুল উলুম কামিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলম সুজন।

সভায় উপস্থিত ছিলেন মাদরাসা র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীসহ শিক্ষক প্রতিনিধিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ