মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৬১.৮৫ শতাংশ।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। ৫ নভেম্বর বিকেল ৫টার পর থেকে ওয়েবসাইটে (https://nstu.admission.online) এ পাওয়া যাবে।

এ বছর ছয় ইউনিটে পরীক্ষার্থীর পাসের হার যথাক্রমে 'এ' ইউনিটে ৭১.২৩ শতাংশ, 'বি' ইউনিটে ৭৩.৫৯ শতাংশ, 'সি' ইউনিটে ৬২.৭৫ শতাংশ, 'ডি' ইউনিটে ৪৯.৪৬ শতাংশ, 'ই' ইউনিটে ৪৪.৮৯ শতাংশ এবং 'এফ' ইউনিটে ২৭.৮৫ শতাংশ। ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট ১২৮৫ জন (কোটা ছাড়া) শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৫৬,৭৫৫ জন। গড় উপস্থিতির হার ৮২.৫৪ শতাংশ। এ ইউনিটে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১৮২, বি ইউনিটে ১৭৯, সি ইউনিটে ১৮৩, ডি ইউনিটের বিজ্ঞানে ১৮৩, ডি ইউনিটের ব্যবসায় ১৬৮.৯৬, ডি ইউনিটের মানবিকে ১৬৮, ই ইউনিটে ১৬৬ এবং এফ ইউনিটে ১৭৭ নম্বর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ