শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মাসিক নকীবের সাহাবী সংখ্যা: অলস দুপুরে আপনার বন্ধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক ।।

এই সময়ে সার্ভাইভ করা রকমারি নাম ও শিরোনামের অজস্র পত্রিকার ভিড়ে 'মাসিক নকীব' তার জায়াগাটা আলাদা করে নিয়েছে৷ অবিচল লক্ষ্য সামনে রেখে নিয়ত এগিয়ে যাচ্ছে মঞ্জিলের আরও কাছাকাছি৷

মিডিয়ার যুগ চলছে ৷ অপসংস্কৃতির এই করাল গ্রাসের বিপক্ষে দাঁড়াতে তাই মিডিয়ায় নয়া বিপ্লবের বিকল্প নেই৷ আগাগোড়া পাঠে সেই সংকল্পেরই একটি ক্ষুদ্র কিন্তু পরিশীলিত প্রয়াস মনে হলো নকীব পরিবারকে৷

নিয়মমাফিক প্রকাশনা, সময়োপযোগী বিষয় নির্বাচন, যশস্বী লেখদের রচনায় সমৃদ্ধ প্রতিটি সংখা সঙ্গত কারণেই সব অঙ্গনের সব বয়সের পাঠকের নজর কাড়তে সক্ষম হচ্ছে৷

বরাবরের মতো নকীবের এবারের সংখ্যাটিও দেশসেরা লব্ধপ্রতিষ্ঠ লেখকদের লেখায় সমৃদ্ধ৷ এবারের এই সাহাবা সংখ্যায় আ,ফ,ম, খালিদ হুসাইন ‘শিশু কিশোরদের অনুপম আদর্শ সাহাবায়ে কেরাম’, মুহাম্মাদ যাইনুল আবিদীন ‘গল্প শোনো প্রিয় নবির’, মুসা আল হাফিজ ‘সোনালি ডানার পাখি’, মুফতি হাবিবুর রহমান মিছবাহ ‘কে হতে চাও মহাবীর খালিদ’, ইয়াহইয়া ইউসুফ নদভি ‘এক জীবন্ত শহিদের বীরত্ব’, জহির উদ্দিন বাবর ‘খুলাফায়ে রাশেদিন: যারা ছিলেন পৃথিবীর সেরা শাসক’, হুমায়ুন আইয়ুব ‘মদিনার গল্প’ মুনিরুল ইসলাম ‘একটি ফুলের তিনটি গল্প’, এহসান বিন মুহাজির ‘দুই কিশোর সাহাবির বীরত্বগাথা’, রুহুল আমিন সাদি ‘ফেরেশতারা নেমে এসেছিলেন পৃথিবীর কাছাকাছি’, মাসউদুল কাদির ‘সাহাবাজীবনে নবিপ্রেমের স্পন্দন’ এবং রেজাউল করিম আবরার ‘নবি এবং সাহাবাদের রসিকতা’ শিরোনামে লিখেছেন৷

এছাড়া আরও বেশ কয়েকটি তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ লেখা এবং সাথে থাকছে তাদের নিয়মিত বিভাগসমূহ৷

এবারের এই সংখ্যাটি বিষয় বৈচিত্রে, লেখা নির্বাচনে এবং প্রচ্ছদ ও অলঙ্করণে অন্য যেকোন সংখ্যার চেয়ে বেশ ভালো মনে হয়েছে৷ যেকোন সাহিত্যামোদীর জন্য সাহাবা সংখ্যা হতে পারে সেরা একটি উপহার৷

প্রিয় পাঠক, সংখাটি নিয়ে আপনিও বসে যেতে পারেন কোন এক অলস দুপুর বা পড়ন্ত বিকেলে, নীরবতার চেয়ে মাচ-বেটার টাইম কাটবে এই গ্যারান্টি দিতে পারি৷

সুন্দর ও সমৃদ্ধ এই সংখ্যাটির নির্ধারিত মূল্য মাত্র পনের টাকা৷ এতো কম বিজ্ঞাপন নিয়ে এতো কম মূল্যে এতো ব্যয়বহুল একটি পত্রিকা সার্ভ করা আদৌ চাট্টিখানি কথা নয়৷ মহাজাগতিক এই খেদমতের জন্য নকীব পরিবারকে শুকরিয়া ও শুভকামনা…

হুআ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ