মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জাবির প্রথম বর্ষের ভর্তির সব কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ পূর্বের নির্দেশনা অনুযায়ী চলবে।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৭ নভেম্বরের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ভর্তি বিষয়ক নির্দেশনা জানানো হবে।

এর আগে, গতকাল উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অনির্দিষ্টকাল বিশ্ববিদ্যালয় ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে প্রশাসনের এই নির্দেশ অমান্য করে এখনও ক্যাম্পাসে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা।

তাদের দাবি, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এ জন্য বুধবার সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ