মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী বাণিজ্য গ্রুপের ১৪৪৪ জন, বিজ্ঞান গ্রুপের ৪২৭ জন ও মানবিক গ্রুপের ১০৯ জনের বিষয়ের পছন্দক্রম দিতে বলা হয়েছে।

এছাড়া বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থী যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম মোট ৪০ নম্বর পেয়েছে, তাদেরও পছন্দক্রম পূরণ করতে বলা হয়।

ইউনিট- বি, বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা কমিটি- ২০১৯-২০ এর চিফ কো-অর্ডিনেটর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক ড. এ কে শামসুদ্দোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আাগমী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত তারিখ রাত ১২টার মধ্যে অনলাইনে পূরণ করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে ভর্তির জন্য কোনোভাবেই বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ নভেম্বর বিভাগের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এদিকে ২৪ নভেম্বর প্রকাশিত মেধা তালিকায় উল্লিখিত প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর হতে ১ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির জন্য পরবর্তী তালিকা ৩ ডিসেম্বর তারিখে বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া ভর্তির সময় প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, সাবজেক্ট চয়েজ ফরমের প্রিন্ট কপি, এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশিট, এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

-এএ