মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

শ‌নিবার থেকে দারুল উলূম হাটহাজারী‌তে ইসলাহী জোড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ৯ ন‌ভেম্বর শ‌নিবার দারুল উলূম হাটহাজারীর বাইতুল আতীক মস‌জি‌দে হেফাজ‌তে ইসলাম বাংলা‌দেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী’র এজাজতপ্রাপ্ত খলিফাদের ইসলাহী জোড় শুরু হবে। রোববার জোহরের পর দোয়ার মাধ্য‌মে শেষ হ‌ওয়ার কথা র‌য়ে‌ছে।

সংশ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে, আল্লামা শাহ আহমদ শফী প্র‌সিদ্ধ চার তরীকার বিখ্যাত বুযুর্গ। দারুল উলূম হাটহাজারী‌তে প্র‌তিষ্ঠা ক‌রে‌ছেন খানকা‌য়ে মাদানী রহ.। খানকায় তাসাওউফ বিষয় বছরব্যাপী মেহনত হয়। বি‌শেষ ক‌রে রমজান মা‌সে দে‌শের বি‌ভিন্ন প্রান্ত থে‌কে হাজার হাজার উলামা‌য়ে কেরাম ছু‌টে আসেন আল্লামা আহমদ শফীর সা‌ন্নিধ্য পে‌তে।

খানকা‌য়ে মাদানীর দা‌য়িত্বশীল মাওলানা আনাস মাদানী জানান, আল্লামা আহমদ শফী থে‌কে ইজাযতপ্রাপ্ত খলীফার সংখ্যা প্রায় দু' হাজার। তার অ‌নেক দি‌নের ই‌চ্ছে সমস্ত খলীফা‌কে নি‌য়ে একটি মজ‌লিস করা। মূলত সেই বিষয়‌কে সাম‌নে রে‌খে ইসলাহী জোড় আহ্বান করা হ‌য়ে‌ছে। আমরা ৫ হাজার মেহমা‌নের জন্য সব আয়োজন সম্পন্ন ক‌রে‌ছি। কাল বাদ আসর থে‌কে বয়ান শুরু হ‌য়ে পর‌দিন বাদ ফজর হজর‌তের বয়ান ও মুনাজা‌তের মাধ্য‌মে ইসলাহী জোড় শেষ হ‌বে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ