শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

আখেরি মোনাজাতে শেষ হলো মাদানীনগর মাদরাসার ইসলাহি জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহর সুখ-শান্তি, ঐক্য, ভ্রাতিত্ববোধ, ইহকাল ও পরকালের মুক্তি, হেদায়েত, মাগফিরাত এবং দেশ-জাতি ও মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহি দারুল উলুম মাদানিনগর মাদরাসার ২ দিনব্যাপি ইসলাহি জোড়।

শেষ মোনাজাত পরিচালনা করেন ভারতের ঐতিহ্যবাহি দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমীর মাওলানা সৈয়দ আরশাদ মাদানি। এ সময় হাজার হাজার ওলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লীদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় মাদানীনগর।

আজ (৯ নভেম্বর) শনিবার বাদ মাগরিব দারুল উলুম মাদানি নগর মাদরাসা মিলনায়তনে উপস্থিত হয়ে মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন মাওলানা সৈয়দ আরশাদ মাদানি। পরে ইসলাহি জোড়ে আগত সকল মুসল্লিদের উদ্দেশ্য ঘন্টাব্যাপী হেদায়েতি বয়ান করার পর আখেরী মুনাজাত পরিচালনা করেন।

এর আগে গত ৭ ই নভেম্বর (বৃহস্পতিবার) বাদ মাগরিব দারুল উলুম মাদানি নগরের মুহতামিম মাওলানা মুফতি  ফয়জুল্লাহর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইসলাহি জোড়।

বরকতময় এ মজলিসে বয়ান করেন আল-জামেয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস, ফেনী ঐতিহ্যবাহি ওলামা বাজার মাদরাসার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম আদীব, জামেয়া আরাবিয়া রহমানিয়া মোহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ আহমদ শফি- এর খলিফা মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিপী, মাওলানা মাহমুদুল হাসান সন্দিপী, মাওলানা খালেদ সাইফুল্লাহসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ