মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

তিনি বলেন, রাকিবকে ইবি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় কুষ্টিয়া সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করায় গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। শনিবার তাকে কোর্টে হাজির করা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি রাকিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগে ব্যাপক আলোচিত হন রাকিব। এমন অভিযোগে তার বহিষ্কার দাবিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে কয়েক দফা ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ