রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন গোতাবায়া রাজাপাকসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এশিয়ার সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে শ্রীলংকা অন্যতম। গতকাল শনিবার দেশটিতে ৮ম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানা প্রকার সহিংসতা ও অভিযোগের মধ্যে ভোট গ্রহণ শেষ করেছে দেশটির প্রশাসন।

আজ রোববার ভোর সাড়ে ৪টায় ঘোষিত ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে ৯টি জেলার পোস্টাল ভোটে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়া বর্তমানে শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট’র (এসএলপিপি) প্রধান হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ বছরের শাসনামলে তার ভাই মাহিন্দাকে চীনপন্থী বলে জেনেছে বিশ্ব। গোতাবায়ার মূল প্রতিদ্বন্দ্বী লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা। তিনি আবার আরেক সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে।

২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে মাহিন্দা রাজাপাকসের সময় গোতাবায়া ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তার বিরুদ্ধে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিআই) গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। নিরাপত্তা বাহিনীর একটি অংশ তার নির্দেশে সাদা ভ্যানে চড়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করত বলে অভিযোগ আছে।

এদিকে শনিবার ৭টায় শুরু হয় শ্রীলংকার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। ১ কোটি ৬০ লাখ ভোটারের জন্য ২২টি নির্বাচনী জেলায় খোলা হয় প্রায় ১৩ হাজার ভোট কেন্দ্র। ভোটগ্রহণে ব্যবহার হয়েছে ২৬ ইঞ্চি লম্বা ব্যালট পেপার। দেশটির নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম এতবড় ব্যালট ব্যবহার করল নির্বাচন কমিশন। আরেক রেকর্ড হল, ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কেউই এবার প্রার্থী হননি। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ৭৯ শতাংশ ভোট পড়ে।

অন্যদিকে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগেই মুসলিম ভোটারদের বহনকারী শতাধিক বাসের বহরে হামলা চালানো হয়। ভোটার ভর্তি বাস লক্ষ্য করে অতর্কিত এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। বৃষ্টির মতো ছোড়ে পাথর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ