রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

সিরিয়ায় এবার রাশিয়ার বিমান হামলা, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুর্কি সেনারা গত মাসের (অক্টোবর) মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র অভিযান চালিয়েছিল। সেই অভিযান বন্ধে মধ্যস্থতা করেছিল রাশিয়া। সেই রাশিয়াই এবার বিমান হামলা চালাল সিরিয়ায়। এতে অন্তত ৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। খবর ‘ডেইলি সাবাহ’।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার (১৭ নভেম্বর) উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে এ হামলা চালানো হয়। এই হামলায় ইদলিব প্রদেশের বাসাকলা ও উরেনিবা নামক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ দিকে বিমান হামলার পরে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তবে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলা বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ