রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

ঐতিহাসিক আগ্রা শহরের নাম বদলাচ্ছে যোগী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলাহাবাদ ও ফৈজাবাদের পর এবার বদলে যাচ্ছে আগ্রার নাম। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যোগী সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগ্রার নতুন নাম হতে পারে অগ্রবন। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।- খবর আনন্দবাজার পত্রিকার।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এ নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুগম আনন্দ বলেছেন, ‘আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আগ্রার নামকরণের ইতিহাস সম্পর্কে। আমরা সেই ব্যাপারে কাজও শুরু করেছি। খুব শিগগিরই রিপোর্ট পেশ করব আমরা।’

ক্ষমতায় আসার পর নানা জায়গার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথের সরকার। মুঘলসরাই রেল স্টেশনের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম অযোধ্যা। এবার পালা আগ্রার। কিন্তু কেন হঠাত্ এই প্রাচীন শহরের নাম পরিবর্তনের প্রস্তাব?

যোগী সরকারেরই একাংশ বলেছে, এলাকার অনেকের বিশ্বাস, অতীতে এই শহরের নাম ছিল অগ্রবন। যোগী সরকার চায়, সেই নামেই এই শহরকে ফের ডাকা হোক। এ কারণেই ইতিহাসবিদদের শরণাপন্ন হয়েছে তারা। তারা জানতে চাইছে, কবে, কোন অবস্থায় অগ্রবনের নাম আগ্রা হয়েছিল।

যোগী সরকার ‘অগ্রবন’ নামটির পক্ষে হলেও আগ্রার বহু বাসিন্দা অবশ্য মনে করেন আগ্রার প্রাচীন নাম ছিল ‘আকবরবাদ।’ আকবরের আমলে এই শহরটি এই নামে পরিচিত ছিল বলে মনে করেন তারা। তবে অগ্রবন হোক বা আকবরবাদ, আগ্রার ট্যুরিস্ট গাইডরা নাম পরিবর্তনের বিষয়টিতে আদৌ খুশি নন। তারা বলেছেন, গোটা পৃথিবীই তাজমহলের কারণে এই শহরকে ‘আগ্রা’ নামেই চেনে। রাতারাতি নাম বদলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তাদের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ