রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

চক্রান্তকারীরা চালের দামও বাড়ানোর চেষ্টা করছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পেঁয়াজের পর এবার লবণ নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে অসাধু ও কুচক্রী একটি মহল। দেশে কোথাও লবণের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত আছে। চক্রান্তকারীরা চালের দামও বাড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, যারা সংকট সৃষ্টি করছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। গুজব ছড়িয়ে লবণের দাম বৃদ্ধির চক্রান্তকারীদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার রাতে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চক্রান্তকারীরা চালের দামও বাড়ানোর চেষ্টা করছে। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত চাল মজুত আছে। গুজব ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এরা আবার মধ্যবর্তী নির্বাচন চায়। এটি তাদের মামার বাড়ির আবদারের মতো।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ