রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৭ ডিসেম্বর পর্যন্ত হজের প্রাক নিবন্ধন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে হজে গমনেচ্ছু ব্যক্তিদের এবং হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যমান আইটি প্রতিষ্ঠানের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন আইটি প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

এমতাবস্থায় চলতি বছরের ১৭ নভেম্বর ১৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রাক-নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

সাময়িক অসুবিধার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ