রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

অস্ট্রেলিয়ায় চলতি বছরে মুসলিম-বিদ্বেষী হামলা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দেখা যায় যে, মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের হামলা উল্লেখ যোগ্য হরে বৃদ্ধি পেয়েছে।

গতকাল সোমবার এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, অস্ট্রেলিয়ায় ২০১৬ ও ২০১৭ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের হামলা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অস্ট্রেলিয়ায় শরণার্থী মন্ত্রী ডেভিড কুলম্যান ঘোষণা করেছেন, প্রকাশিত প্রতিবেদন ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম সত্যিই উদ্বেগজনক।

এ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে হিজাবী নারীদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা অধিক হামলা চালিয়েছে।

২০১৬ ও ২০১৭ সালে ইসলাম বিদ্বেষীরা মোট ৩৫০ বার মুসলমানদের উপর হামলা চালিয়েছে এবং এরমধ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ৩০ শতাংশ হামলা মুসলমানদের উপর চালানো হয়েছে। এসকল হামলায় অনেক আর্থিক ক্ষতিও হয়েছে।

অস্ট্রেলিয়ায় “চার্লিজ স্টার্ট” বিশ্ববিদ্যালয়ের ইসলামী সভ্যতা এবং পর্যালোচনা সেন্টারের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায় যে, ইসলাম বিদ্বেষীদের হামলার মধ্যে ৭০ শতাংশ হামলা মুসলিম নারীদের বিরুদ্ধে চালানো হয়েছে।

ডেভিড কুলম্যান বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদদের অসহিষ্ণুতা সহ্য করবে না। অস্ট্রেলিয়ার মুসলমানদের বিরুদ্ধে এই বৈষম্য যা এই প্রতিবেদনে উঠে এসেছে মোটেও গ্রহণ যোগ্য নয়। ইকনা।

-এটি