মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ওয়াকফ দেওবন্দের ইন্টারন্যাশনাল ফেকহি সেমিনার বন্ধ করল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

ভারতের প্রসিদ্ধ ধর্মীয় সংগঠন ইসলামিক ফিকহ্ একাডেমী'র দেওবন্দে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফেকহি্ সেমিনার বন্ধ করে দিল দেশটির সরকার।

৩০ শে নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দারুল উলুম ওয়াকফ দেওবন্দে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই ফিকহি সেমিনার। পূর্ণ প্রস্ততিও গ্রহণ করেছিল দেওবন্দ মাদরাসা কর্তৃপক্ষ।  কিন্তু উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারী থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিতব্য ফেকহি সেমিনার আয়োজনের অনুমতি দেয়া হয়নি।

এদিকে সরকারের পক্ষ থেকে লিখিতভাবে কোন প্রোগ্রাম না করার জন্য নোটিশও পাঠানো হয়েছে। এ কারণে ইসলামিক ফিকহ্ একাডেমি এই তারিখে তাদের প্রোগ্রাম না করার সিদ্ধান্ত নেয়।

ইসলামিক ফিকহ্ একাডেমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারী ফকীহুল আসর খ্যাত মাওলানা খালেদ সাইফুল্লাহ্ রাহমানী একটি লিখিত চিঠিতে এ বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, ২৯ শে নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রোগ্রাম আয়োজনের জন্য দারুল উলুম ওয়াকফ দেওবন্দ এবং ইসলামিক ফিকহ্ একাডেমীর পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্ততি নেয়া হয়েছিলো, কিন্তু পুরো উত্তর প্রদেশজুড়ে ১৪৪ ধারা জারী থাকার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে এই মুহুর্তে প্রোগ্রাম না করার জন্য লিখিতভাবে নিষেধ করা হয়েছে। তাই নির্ধারিত তারিখে এই ফিকহি্ সেমিনারটি হচ্ছে না।

তিনি আরও বলেন, প্রশাসনিক শৃংখলা স্বভাবিক হওয়ার পরে এই সেমিনারের নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ্।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ