শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বাংলাদেশের শীর্ষ তিন আলেমের সুস্থতা কামনায় যুক্তরাজ্যে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশি তিন শীর্ষ আলেমের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে যৌথ উদ্যোগে যুক্তরাজ্যে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড ও লিডস শাখা।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ মুরুব্বি মাওলানা নুরুল ইসলাম (বিশ্বনাথী হুজুর) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী’র দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনার জন্য এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ১৮ নভেম্বর ব্রাডফোর্ডে বাংলাদেশের খ্যাতিমান আলেমদের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল জলিল।

ব্রাডফোর্ড শাখা সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও লিডস শাখা সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান-এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা ও ব্র্যাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্রাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদের ইমাম হাফিজ জালাল উদ্দিন, লিডস শাখার সভাপতি শায়খ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন, ব্র্যাডফোর্ড শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা শামছুল হক, ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি ক্বারী মাওলানা আব্দুল জলিল, ব্যবসায়ী মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, ব্রাডফোর্ড শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রশিদ আহমদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ