রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে চলমান বিক্ষোভে বৃহস্পতিবার গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এতে ৪ জন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ তিনটি সেতু দখল নিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।

এ সময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান।

পুলিশ জানায়, সিনাক সেতুর কাছে একজন এবং ওই সেতু সংলগ্ন আহরার সেতুর কাছে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন।পুলিশের বিবৃতির পর হাসপাতালে আরও দুই জন মারা যান।

ইরাকের হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মাথায় গুলি ও টিয়ারসেলের আঘাতের ফলে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

এদিকে পুলিশের হামলার পরও বিক্ষোভকারীরা ওই এলাকায় তাদের অবস্থান ধরে রেখেছে।

সেখানকার তিনটি সেতু এখনও বিক্ষোভকারীদের দখলে। ওই এলাকাটিতে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

সরকারের দুর্নীতি বন্ধ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিশেষত বাগদাদে আন্দোলন-বিক্ষোভ চলছে। একে কেন্দ্র করে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ