রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

যৌথ সামরিক মহড়া করবে তুরস্ক-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সাথে ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া করবে পাকিস্তান। ১৩ বছর ধরে চলা তুরস্কের নিয়মিত একটি সামরিক মহড়ায় এবারই প্রথম কোন মিত্রদেশ অংশ নেবে। ‘মেডিটারিয়ান শেইল্ড’ নামের ওই অভিযানটি প্রতিবছর নির্দিষ্ট একটি সময়ে আয়োজন করে তুরস্ক।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক এই মহড়ার জন্য বিগত ১৮ মাস ধরে প্রস্তুতি চলছে।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে আরেকটি একটি আন্তর্জাতিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তুর্কি নৌ বাহিনীর আয়োজনে ওই মহড়ায় অংশ নেয় বিভিন্ন দেশের নৌ সেনারা। ১১ দিনের ওই মড়ায় অংশ নিয়েছে ব্রাজিল, আজারবাইজান, জর্জিয়া, ইতালি, কুয়েত, লেবানন ও কাতারের সেনা কর্মকর্তারা। এছাড়া পাকিস্তান, বুলগেরিয়া, রোমানিয়া, যুক্তরাষ্ট্র ও জর্ডানের নৌ যুদ্ধযান এই মহড়ায় অংশ নিয়েছে।

সেখানে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস আলমগীর অংশ নিয়েছে। এই মহড়া শেষ হওয়ার দিনই জানা গেছে আসন্ন ‘মেডিটারিয়ান শেইল্ড’ মহড়ায়ও অংশ নেবে জাহাজটি। এই মহড়াটি তুরস্কের সামরিক বাহিনীর একক মহড়া, তবে সেখানে আমন্ত্রিত হিসেবে অংশ নেবে পাকিস্তান।

তুরস্ক আশা করছে আরো অন্তত ৮টি দেশ এই মহড়ায় অংশ নেবে। তবে তাদের বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। তুর্কি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের অংশ গ্রহণের মাধ্যমে মহড়াটি আন্তর্জাতিক মহড়ায় রূপ নেবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ