শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির

কারাগারে শায়েখ আওজ কারনীকে ভুল ওষুধে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দাঈ শায়েখ আওজ কারনীকে ভুল ওষুধে হত্যার চেষ্টা করা হয়েছে।

মুনতাদিল উলামা, জাজিরাতুল উম্মাসহ আরো কয়েকটি আরবি নিউজ পোর্টালের বরাতে জানা যায়, ভুল ওষুধ প্রয়োগের কারণে তার স্বাস্থের অবনতি হওয়ায় তাকে আবারো হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শায়েখ আওজ কারনীর বিরুদ্ধে করা রাষ্ট্র পক্ষের মামলার রায় গত বুধবার হওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে তা পিছিয়ে দিয়েছে দেশটির আদালত।

আলোচিত টুইটার একাউন্ট ‘মু’তাকিলির রায়’ এর এক পোষ্ট থেকে আরো জানা যায়, অনেক দিন ধরে তাকে ভুল ওষুধ দেয়া হচ্ছিল। যেনো তার মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে তার উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে রিয়াদের বিশেষায়িত একটি আদালত শায়েখ ড. আয়েয কারনীর মামলার রায় নভেম্বরে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, আরব বিশ্বের স্বনামধন্য এ আলেমকে ২০১৭ সালের সেপ্টেম্বরে বড় ধরনের এক অভিযানে গ্রেফতার করা হয়।

একই সময়ে আটক করা হয় সালমান আল আওদাহ, শায়েখ আল আমরিসহ উল্লেখযোগ্য সংখ্যক আলেম, সাংবাদিক ও বুদ্ধিজীবীকে।

দেশের নিরাপত্তা অস্থিতিশীল করা, মিত্র রাষ্ট্রগুলোর প্রতি অসম্মান প্রদর্শন, দেশের বাইরের সন্ত্রাসবাদী সংগঠনকে অর্থায়ন করাসহ আরও একাধিক অভিযোগ এনে শায়খ আওজ কারনী এবং অন্যান্যদের গ্রেফতার করে সৌদি সরকার।

শায়খ আওজ কারনীর বিরুদ্ধে মামলা হওয়ার পরে সৌদি পাবলিক প্রসিকিউশন তার বিপক্ষে মৃত্যুদণ্ডাদেশ প্রদানের দাবি জানিয়ে আসছে।

মুনতাদিল উলামা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ