রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

চুলার নিচে স্বামীর লাশ পুঁতে একমাস রান্না করলেন স্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরকীয়ার সন্দেহে আইনজীবী স্বামীকে হত্যা করে স্বামীর লাশ পুঁতে রাখলেন রান্নাঘরের স্ল্যাবের নিচে। এরপর সেই স্ল্যাবের ওপরই চুলা তৈরি করে করলেন রান্নাবান্না। তবে সত্যের মতোই লাশটাও যে চাপা থাকেনি।

স্বামী হত্যার প্রায় এক মাস পর পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে গা শিউরে ওঠা এমন সব তথ্য। রান্নাঘরের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। ঘটনায় নিহতের স্ত্রী ছাড়া আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, মাসখানেক আগে মহেশ বানওয়াল (৩৫) নিখোঁজ হবার খবরের বিষয়টি থানায় গিয়ে অভিযোগ করেন তার স্ত্রী প্রমিলা (৩২)।

তদন্তের কোনো কূলকিনারা করতে পারছিলো না পুলিশ, পাচ্ছিলেন না কোনো সূত্র। হঠাৎ ২১ নভেম্বর মহেশের দাদা থানায় গেলে ঘটনা উল্টো দিকে মোড় নেয়। তিনি পুলিশকে জানান, মহেশের নিখোঁজ হবার পেছনে তার স্ত্রীর হাত থাকতে পারে।

এমন সূত্র পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। হানা দেয় মহেশের বাড়িতে। সেখানে গিয়েই দুর্গন্ধ পান পুলিশকর্মীরা। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও গন্ধের উৎস পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত বুঝতে পারেন রান্নাঘরের চুলার নিচ থেকে আসছে এ দুর্গন্ধ।

অমরকণ্টক থানার স্টেশন হাউজ অফিসার ভানুপ্রতাপ সিংহ বলেন, গন্ধের উৎস নির্ধারণের পরই তারা খোঁড়াখুঁড়ি শুরু করেন। রান্না করার স্ল্যাবের নিচ মেলে মহেশের পচাগলা মরদেহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ