রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত ২৯ হাজার শিশু নিহত হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া যুদ্ধে ২৯ হাজারেরও বেশি সংখ্যক শিশু নিহত হয়েছে।

২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে প্রতিদিনই কোনো না কোনো পক্ষের হামলায় অপাপবিদ্ধ শিশুদের প্রাণহানি ঘটছে। গত বুধবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের বরাতে উঠে এসেছে এই অমানবিক চাঞ্চল্যকর তথ্য।

এই প্রতিবেদনটি প্রকাশ করে দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সরকার ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২২ হাজার ৭৫৩ জন শিশু নিহত হয়েছে। এরমধ্যে ১৮৬ শিশু সরকারের রাসায়নিক হামলায় এবং ৩০৫ শিশু অপুষ্টি ও ওষুধ স্বল্পতায় মারা গেছে।

আরও বলা হয়, রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর রুশ সেনাদের হামলায় ১ হাজার ৯২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় ৯৮৪, জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে ৯৫৬ মার্কিন সামরিক জোটের হামলায় ৯২৪ ও কুর্দি যোদ্ধাদের হামলায় ২১৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

সিরিয়া যুদ্ধে প্রায় ত্রিশ হাজারের মতো শিশু নিহত হওয়া ছাড়াও ৫ হাজার ৩৪ জন শিশু এখনও আটক রয়েছে বলে জানা যায় ওই প্রতিবেদন থেকে।

জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে সিরিয়ায় চার লাখ মানুষ এমনভাবে অবরুদ্ধ হয়ে আছে যে তাদের কাছে কোনও ধরনের মানবিক সাহায্য পৌঁছানোও সম্ভব হচ্ছে না। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সিরিয়া যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত প্রায় কোটি মানুষ।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ